স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে ই-বর্জ্য
আইন প্রণয়নের ওপর গুরুত্বারোপ

‘প্রতিবছর বিশ্বে ৫ থেকে ১০ শতাংশ হারে বাড়ছে ই-বর্জ্য এবং এই বর্জ্য বছরে ৫ শতাংশের বেশি পুনরুদ্ধার করা সম্ভব হয় না। মানুষ ও পরিবেশের জন্য বর্জ্যের ক্ষতিকর প্রভাবের কারণেই এখন আইন করে নিয়ন্ত্রিতভাবে ই-বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজন হয়ে পড়েছে। ইলেকট্রনিক ও ইলেকট্রিক্যাল পণ্য ব্যবহার বৃদ্ধির ফলে ভয়ানক স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে ই-বর্জ্য। বাতিল হওয়া কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, ফটোকপি মেশিন, মাইক্রোওভেন, ব্যাটারি ইত্যাদি পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।’ 

আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গ্রামবাংলা উন্নয়ন কমিটি এবং বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম যৌথভাবে ‘ই-বর্জ্য ব্যবস্থাপনার আইনি কাঠামো: পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষা’ শীর্ষক এক সেমিনারের এসব কথা বলা হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এ কে এম মাকসুদ। আর জানতে এখানে Click করুন
সুত্রঃ http://www.ittefaq.com.bd
No comments